দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে এনসিসি ব্যাংকের
প্রচ্ছদ » জাতীয় » দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে এনসিসি ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সে অনুযায়ী কোম্পানির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪২ পয়সা। সে অনুযায়ী কোম্পানির আয় বেড়েছে।
গত জুন শেষে কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা এবং আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৮০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৮ পয়সা, আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৯ টাকা ৫৬ পয়সা।








