দ্বিতীয় প্রান্তিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফায় ধস

প্রচ্ছদ » Uncategorized » দ্বিতীয় প্রান্তিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফায় ধস

Standard-Bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২০১৮) শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফায় ধস নেমেছে। আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা কমে আট ভাগের এক ভাগে দাঁড়িয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে মাত্র ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ২১ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকের মতো অর্ধবার্ষিক হিসাবেও ব্যাংকটির মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩২ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৫ পয়সা, যা ২০১৭ সালের ৩০ জুন শেষে ছিল ১৪ টাকা ৩৯ পয়সা।

প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দাঁড়িয়েছে ৬ টাকা ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৪৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০