দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স (এপ্রিল-জুন, ১৮) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে (এপ্রিল-জুন,১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা, আগের বছর এ সময়ে ইপিএসে চিত্র একই ছিল।
তবে গত ছয় মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা, আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯৫ পয়সা।।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৭৫ পয়সা।








