দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্টাইল ক্রাফট
প্রচ্ছদ » Uncategorized » দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্টাইল ক্রাফট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যাইল ক্রাফট দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ২৬ পয়সা।
ছয় মাসে(জুলাই-ডিসেম্বর,১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।
৩১ ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৩০ পয়সা।








