দ. কোরিয়ার গোয়াংজু খাদ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

প্রচ্ছদ » Uncategorized » দ. কোরিয়ার গোয়াংজু খাদ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে গত ১৩-১৬ অক্টোবর অনুষ্ঠিত ‘গোয়াংজু খাদ্য মেলা-২০২২’ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস, সিউল। মেলায় বাংলাদেশে উৎপাদিত খাদ্য ও খাদ্যপণ্য প্রদর্শন করা হয়।

রোববার (১৬ অক্টোবর) রাতে সিউলের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানায়।

দূতাবাস জানায়, গোয়াংজু খাদ্য মেলায় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়াসহ মোট নয়টি দেশ অংশগ্রহণ করে এবং মোট ১১৫টি বুথ, যার মধ্যে আটটি বিদেশি এবং ১০৭টি কোরিয়ানের মাধ্যমে তাদের খাদ্য ও খাদ্যপণ্যসমূহ প্রদর্শন করে। বৃহস্পতিবার গোয়াংজু সিটির মেয়র গিজাং এ মেলার উদ্বোধন করেন।

মেলায় উল্লেখযোগ্য সংখ্যক কোরিয়ান ও বিদেশি দর্শনার্থী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং বাংলাদেশের খাদ্য, বিশেষত; কুকিজ, মসলা জাতীয় খাদ্যপণ্য, নুডুলস, পানীয়, তেল ও সস জাতীয় খাদ্যপণ্যের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। চার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশি বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। মেলায় বাংলাদেশের খাদ্যবিষয়ক লিফলেট, পোস্টার ও পরে যোগাযোগ সম্পর্কিত তথ্যাদি দর্শনার্থীদের মাঝে বিতরণ করা হয়।

দূতাবাস বলছে, এ মেলা কোরিয়ান ও অন্যান্য দেশের খাদ্য আমদানিকারীদের নিকট বাংলাদেশের খাদ্যবিষয়ক তথ্য তুলে ধরার অনন্য সুযোগ। এ মেলায় বাংলাদেশের সফল অংশগ্রহণ ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৭ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১