ধামতী দরবার শরীফের পীর আব্দুল হালিম আর নেই
প্রচ্ছদ » আর্ন্তজাতিক » ধামতী দরবার শরীফের পীর আব্দুল হালিম আর নেই
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলে গেলেন দেশ বরেণ্য আলেমে দ্বীন কুমিল্লা দেবিদ্বার উপজেলা ধামতী আলীয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ ও ধামতী দরবার শরীফের বর্তমান পীর আব্দুল হালিম সাহেব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার বেলা ৩ ঘটিকার সময় ধামতী আলীয়া মাদ্রাসা সংলগ্ন পীর সাহেব হুজুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। হুজুরের নামাজের জানাজা আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর ধামতী কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি স্ত্রী, পুত্রবধু, মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা আব্দুল হালিম পীর সাহেব ছিলেন দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফ ও ধামতী কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আজীমুদ্দিন পীর সাহেবের সন্তান।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ সেপ্টেম্বর , ২০২০।








