ধামরাইয়ে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রীসহ চেয়ারম্যান আটক

প্রচ্ছদ » Uncategorized » ধামরাইয়ে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রীসহ চেয়ারম্যান আটক

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গরিবদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীসহ (ত্রাণ) মিজানুর রহমান মিজু (৬০) নামে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জরিম উদ্দিন আহমেদ।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের আমছিমোড় এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মিজানুর রহমান মিজু ধামরাই থানার ৪ নম্বর যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

র‌্যাব-৪ জানায়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ না করে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আমছিমোড় এলাকার নিজ বাড়ির টিনশেড ঘরে মজুদ করে রেখেছেন এমন খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেই স্থান থেকে প্রধানমন্ত্রীর উপহার ‘ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য’ লেখা ৩৫টি চালের বস্তা (৫৬০ কেজি) জব্দ করা হয়। সেইসঙ্গে ধামরাই থানার ৪ নম্বর যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার জরিম উদ্দিন আহমেদ বলেন, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। সরকারি ত্রাণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১