ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রচ্ছদ » বিনোদন » ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

গোলড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে মাইক্রোবাসটি খুলনা যাচ্ছিল। পথে বাথুলী এলাকায় এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিন যাত্রী আহত হন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মাইক্রোবাস বাথুলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা ২ যাত্রী ঘটনাস্থলে নিহত ও ৩ যাত্রী গুরুতর আহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০