নগদ লভ্যাংশ পাঠিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » নগদ লভ্যাংশ পাঠিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২১ মার্চ ২০২৪।








