নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ণ ব্যাংক
প্রচ্ছদ » Uncategorized » নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ণ ব্যাংক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসোবে পাঠিয়েছে। এছাড়া কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের লভ্যাংশ বাংলাদেশ ব্যাংকের ডিওএস সার্কুলার অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের পরে বিতরণ করা হবে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৫ সেপ্টেম্বর , ২০২০।








