নগদ লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা লাইফ
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » নগদ লভ্যাংশ পাঠিয়েছে মেঘনা লাইফপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস এবং ১৫ শতাংশ নগদ।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৪ ডিসেম্বর , ২০২১।








