নতুন এমডি পেল রাকাব ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » নতুন এমডি পেল রাকাব ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। বুধবার (১৩ নভেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সাজেদুর রহমান খানকে পদোন্নতি দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি করা হয়েছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ডিএমডিকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে এমডি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের এ দুইজন উপ-ব্যবস্থাপনা পরিচালককে এমডি পদে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এ নির্ধারিত ৭৮ হাজার টাকা) পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা এ দুই ব্যাংকে কর্মরত থাকবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।








