নতুন ধারাবাহিক ‘খলনায়ক’

প্রচ্ছদ » Uncategorized » নতুন ধারাবাহিক ‘খলনায়ক’

Kholnaokপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দীপ্ত টিভির নতুন ধারাবাহিক খলনায়ক। জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনা এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, ইশানা খান, সানজিদা তন্ময়, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, লায়লা হাসান, আল মামুন, রোদেলা, নিকি প্রমুখ।

নাটকের গল্পে দেখা যায়, মধ্যবিত্ত পরিবারের সন্তান রুমী ধনীর মেয়ে মেঘকে ভালোবেসে অতি দ্রুত বড়লোক হবার আশায় পা রাখে অন্ধকার জগতে। বাবা-মা, বোনের চেষ্টায় এক সময় সে ফিরেও আসে স্বাভাবিক জীবনে। কিন্তু রুমীর জীবনে ঝড় তোলে মেঘ–নিজের স্বার্থ হাসিলের জন্য রুমীকে সাজায় খলনায়ক। ভালোবাসার সম্মান অক্ষুন্ন রাখতে সত্য প্রকাশ না করে শহর ছাড়ে রুমী। নতুন শহরে রুমীর প্রেমে পড়ে মাফিয়া গডফাদারের মেয়ে চৈতী। পুরনো প্রেমের দগদগে ক্ষত আর নতুন প্রেমের মোহন হাতছানির ভেতর স্বপ্নভাঙা এক নায়কের গল্প নিয়ে দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘খলনায়ক’।

প্রচারিত হচ্ছে প্রতি শনি থেকে বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১