নতুন বাজারে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

প্রচ্ছদ » Uncategorized » নতুন বাজারে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

notunbazarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর ভাটারায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুজনকে চাপা দেয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার বেলা পৌনে ৩টা দিকে দেওয়ান পরিবহনের চালক ও হেলপারের বিচারের দাবিতে তারা সড়কে অবস্থান নেন। এতে কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যস্থলে রওনা দিচ্ছেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান বলেন, বাসের চালক ও হেলপারের বিচারের দাবিতে ব্যানার নিয়ে ভাটারার কোককোলা বাসস্ট্যান্ডের সামনে অবস্থান নিয়েছে কয়েকজন। ভাটারা থানার ওসি এসএম কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। তবে এখনও তারা সেখানে অবস্থান করছেন।

এর আগে সোমবার রাতে দেওয়ানের ধাক্কায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুজনের মৃত্যু হয়। তারা হলেন- নৈশপ্রহরী কবির হোসেন (৪৫) ও চা দোকানদার শাহীন (৪২)।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, ফুটপাতের চায়ের দোকানে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। কিন্তু বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এদিকে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রাজধানীর উত্তরায় এক স্কুলছাত্রী ও মালিবাগে অজ্ঞাত নারী নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০