নতুন বিজ্ঞাপনে মিম

প্রচ্ছদ » Uncategorized » নতুন বিজ্ঞাপনে মিম

mimপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নানামাত্রিক কাজে ব্যস্ত সময় পার করছেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। সর্বশেষ কলকাতায় তার ‘থাই কারি’ ছবিটি মুক্তি পেয়েছে। বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘নীল দরজা’ নামের একটি ওয়েব সিরিজ। সেটি বেশ প্রশংসিত হচ্ছে দর্শক মহলে।

অনিমেষ আইচের ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামেরও একটি ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বড় পর্দায় মিম অভিনীত ‘সাপলুডু’ সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই ছবিতে মিম জুটি বেঁধেছেন আরিফিন শুভ’র সঙ্গে। চলতি বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে ছবিটির।

পাশাপাশি মিম লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্বও পালন করছেন। সম্প্রতি লাক্সের নতুন একটি বিজ্ঞাপনের কাজ শেষ করলেন মিম। আসছে ঈদে চমক হিসেবে থাকবে এই বিজ্ঞাপনটি।

এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। বিদ্যা সিনহা মিম বলেন, ‘লাক্স মানেই নতুন নতুন আইডিয়া। বরাবরই লাক্সের বিজ্ঞাপনচিত্রে কাজ করে সম্মানিত বোধ করি। রোজার মধ্যে এটির প্রচার শুরু হবে বলে জেনেছি।

এখানে আমাকে একক মডেল হিসেবে দেখা যাবে। আশা করছি দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০