নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখের উৎসব নির্বিঘ্ন করতে নগর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এ নিরাপত্তাকে আরও নিশ্চিত করতে উৎসবপ্রেমী মানুষকে এদিন কিছু বিধি-নিষেধ দিয়েছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় যারা অংশ নেবেন তাদের চারুকলা প্রাঙ্গণ থেকে অংশ নিতে হবে। মাঝখানে কেউ প্রবেশ করতে পারবেন না। কোন ধরনের মুখোশ পড়া যাবে না। ভুভুজেলা বাজানো যাবে না।

উন্মুক্তস্থানে বিকেল ৫টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে। মোটর সাইকেলে একজনের বেশি আরোহী বহন করা যাবে না। তবে স্ত্রী-সন্তান তোলা যাবে। ব্যাগ রাখা যাবে না। একই সঙ্গে কোন ধরনের দাহ্য পদার্থ বহন করা যাবে না। এসব নজরদারি করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে।’

পুলিশ জানিয়েছে, নিরাপত্তার কথা বিবেচনায় বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত বাংলা মোটর-পুরনো এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ-রূপসী বাংলা ক্রসিং, শাহবাগ-মৎস্য ভবন-কদম ফোয়ারা-হাইকোর্ট ক্রসিং, জিরো পয়েন্ট থেকে হাইকোর্ট এবং ইউবিএল থেকে কদম ফোয়ারা; হোটেল রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলি রোড-হেয়ার রোড কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং নীলক্ষেত ক্রসিং থেকে টিএসসি ক্রসিং, পলাশী মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং, বকশিবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং, হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং-শহিদুল্লাহ হল ক্রসিং এবং নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০