নববর্ষ উপলক্ষে বিএসএফের মাঝে বিজিবির মিষ্টি বিতরণ

প্রচ্ছদ » বিনোদন » নববর্ষ উপলক্ষে বিএসএফের মাঝে বিজিবির মিষ্টি বিতরণ

bsf-bgbপঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নববর্ষ উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করছে ১৮ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত সংলগ্ন বিএসএফের একটি ফ্রন্টিয়ার, দুটি সেক্টর, চারটি ব্যাটালিয়ন ও ৩৩টি ক্যাম্পের সদস্যদের হাতে মিষ্টি তুলে দেয়া হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মো. নওশাদ জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আমরা বাংলা নববর্ষ, জাতীয় দিবস, ঈদ এবং ভারতের স্বাধীনতা দিবসে মিষ্টি বিতরণ করে থাকি। এরই অংশ হিসেবে নববর্ষে বিএফএফ সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে দুই দেশের পারস্পারিক সম্পর্ক আরও জোরদার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০