নবম বর্ষপূর্তিতে রিজেন্ট এয়ারওয়েজের বিশেষ ছাড়

প্রচ্ছদ » জাতীয় » নবম বর্ষপূর্তিতে রিজেন্ট এয়ারওয়েজের বিশেষ ছাড়

bimanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নবম বর্ষপূর্তি উপলক্ষে পাঁচটি আন্তর্জাতিক এবং দুটি অভ্যন্তরীণ রুটে টিকেট মূল্যে ৫০% পর্যন্ত আকর্ষণীয় ছাড় দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।

সব শ্রেণির মানুষ, বিশেষ করে মধ্যবিত্তদের বেড়ানো সহজ ও সাশ্রয়ী করতে গত ৭ বছর ধরে বর্ষপূর্তিতে মূল্যছাড়ের এই বিশেষ অফার দিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থাটি।

ছাড়ের পর ট্যাক্সসহ চট্টগ্রাম থেকে কলকাতা যাওয়া-আসা ৮ হাজার ৯৯৯ টাকা, মাসকাট ২৪ হাজার ৪৯৯, দোহা ২৫ হাজার ৯৯৯ ও ঢাকা ৪ হাজার টাকা এবং কক্সবাজার থেকে ঢাকা যাওয়া-আসা ৬ হাজার টাকা করা হয়েছে।

অন্যদিকে ঢাকা থেকে কলকাতা যাওয়া-আসা ৮ হাজার ৯৯৯ টাকা, সিঙ্গাপুর ১৯ হাজার ৯৯৯, কুয়ালালামপুর ১৯ হাজার ৯৯৯, মাসকাট ২৪ হাজার ৪৯৯, দোহা ২৫ হাজার ৯৯৯ টাকা এবং চট্টগ্রাম ৪ হাজার, কক্সবাজার ৬ হাজার টাকা করা হয়েছে।

রিজেন্টের দেশব্যাপী সেলস্ সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাশ্রয়ী মূল্যের এই টিকেট কেনা যাবে। ভ্রমণ করা যাবে চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২০ সালের ২৪ অক্টোবর পর্যন্ত— যাত্রীর পছন্দমতো সময়ে।

এছাড়া বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন (শূন্য শতাংশ) সহজ কিস্তিতে এই টিকেট কিনতে পারবেন।

বিস্তারিত জানতে এবং বুকিং দিতে রিজেন্ট এয়ারওয়েজের হটলাইন ১৬২৩৮ বা +৮৮০-৯৬৬৬৭১৬২৩৮, ওয়েবসাইট ও ফেসবুকে ভিজিট কিংবা মোবাইল অ্যাপ ডাউনলোড করে বা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া জানান, দেশে-বিদেশে বেড়ানো সাশ্রয়ী হওয়ায় প্রতিবছর রিজেন্টের এই আকর্ষণীয় অফারের অপেক্ষায় থাকে সব শ্রেণির মানুষ। যার মাধ্যমে গত ৭ বছরে বিপুল সংখ্যার ভ্রমণপিপাসু উপকৃত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০