নবীনগরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

প্রচ্ছদ » Uncategorized » নবীনগরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

lash2পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনপরবর্তী সহিংসতায় সাঈদুল মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদুল ওই গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের সমর্থকরা কুড়িঘর গ্রামে আনন্দ মিছিল করছিলেন। এ সময় নৌকার প্রার্থী কাজী জহির সিদ্দিক টিটুর সমর্থকরা তাদের ওপর হামলা করে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাঈদুলকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১