নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নরসিংদীয় রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় ঢাকা অভিমুখী তিতাস কমিউটারের নিচে কাটা পড়ে তারা।

ওই দুই শিশু হলো- পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে যোবেয়েদ মিয়া (১১) এবং মো. কাউসারের ছেলে সিয়াম মিয়া (১০)।

স্থানীয়রা জানায়, সকালে রেললাইনের পাশে একটি গাছে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু। পরে চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন আসলে তারা পাশের রেললাইনে গিয়ে দাঁড়ায়। সে সময় পাশের রেললাইন দিয়ে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেন এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) ইমায়েদুল জাহেদী জানান, মরদেহ উদ্ধার করার পর স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করেছি আমরা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৮ এপ্রিল, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০