নরসিংদীতে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা

প্রচ্ছদ » Uncategorized » নরসিংদীতে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে একটি ভাড়া বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের ঘোড়াদিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের কবির হোসেনের স্ত্রী রাজিয়া বেগম (৩০) ও তার মেয়ে সাদিয়া বেগম (৫)। এ ঘটনার পর থেকে কবির হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজিয়া বেগম অন্ধ। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। আর স্বামী কবির হোসেন রিকশাচালক এবং মাদকাসক্ত। তিনি টাকার জন্য স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন।

মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতর ঢুকে দেখে মেঝেতে রাজিয়া বেগমের ও বিছানায় মেয়ে সাদিয়া বেগমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস চন্দ্র বলেন, নিহতদের গলায় হাতের ছাপ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জের ধরে মা-মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০