নর্দার্ণ জুটের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » নর্দার্ণ জুটের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুটের অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৬ পয়সা । আগের বছর একই সময়ে ইপিএস লোকসানে ছিল ৩ টাকা ৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ১৮ শেষে একত্রিত করা আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ১৩ পয়সা এবং ৩০ জুন, ১৮ শেষে কোম্পানির এনএভি ছিল ৫৭ টাকা ৪ পয়সা। জুলাই থেকে ডিসেম্বরে এনএভি বেড়েছে ১১ টাকা ৯ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির একত্রিত করা আর্থিক প্রতিবেদনে নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ারে কমেছে ৪৬ টাকা ৩৬ পয়সা। যা গত বছর একই সময়ে লোকসানে ছিল ৫৭ টাকা ৯ পয়সা।








