নর্দার্ন জুটের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » নর্দার্ন জুটের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন জুটের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটি লোকসান থেকে বড় মুনাফা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, আলোচ্য সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস লোকসান ছিল ৩ টাকা ৯৩ পয়সা।
আর গত ৯ মাসে (জুলাই,১৮-মার্চ,১৯) ইপিএস হয়েছে ১৮ টাকা ১২ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস লোকসান ছিল ১০ টাকা ৩৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৫ টাকা ১৬ পয়সা।
কোম্পানী উল্লেখ করেছে যে, ইপিএস ও এনওসিএফপিগুলি বৃদ্ধি পেয়েছে কারণ যখন কাঁচা পাটের দাম অন্য সময় থেকে কম ছিল তখন কোম্পানিটি ক্রয় করেছিল। লাভের পরিমাণ বৃদ্ধি পেয়ে এনএভি বৃদ্ধি পেয়েছে এবং এটি পূর্ববর্তী সময়ের ক্ষতি কম করেছে।








