নানা অভিযোগে ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

প্রচ্ছদ » Uncategorized » নানা অভিযোগে ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

voktaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:চালসহ অন্যান্য নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় ভোক্তা স্বার্থ বিরোধী অপরাধের কারণে ১২০টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৪ আগস্ট) রাতে অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা মহানগরীর ধানমন্ডি, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মতিঝিল এজিবি কলোনি বাজার, মালিবাগ রেলগেট বাজার ও শাহজাহান পুর ও খিলগাঁও এলাকায় বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। তদারকিকালে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ঢাকাসহ সারাদেশের ১২০টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন ও বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ৪০টি টিম বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০