নাভানা ফার্মার মুনাফা ৪৫ শতাংশ বেড়েছে
প্রচ্ছদ » Uncategorized » নাভানা ফার্মার মুনাফা ৪৫ শতাংশ বেড়েছেপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়া নাভানা ফার্মাসিউটিক্যালসের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা ৪৫ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৯ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৬৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৭৪ টাকা বা ৪৫ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪৮ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৭ টাকা বা ৭৭ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩.৫৩ টাকায়।
পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৮ অক্টোবর , ২০২২।








