নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপ শেষ করলো ভারত

প্রচ্ছদ » সারাদেশ » নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপ শেষ করলো ভারত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিল ভারত। সোমবার (৮ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে নামিবিয়া।

জবাবে রোহিত-রাহুলের দুর্দান্ত ব্যাটে ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন নামিবিয়ার দুই ওপেনার মাইকেল ভন লিংগেন ও স্টিফেন বার্ড। ২৮ বলে ৩৮ রানের দারুণ জুটি গড়েন এ দুই ব্যাটার। পঞ্চম ওভারে লিংগেনকে আউট করে জুটি ভাঙেন বুমরাহ। ব্যক্তিগত ১৪ রানে সাঝঘরে ফিরেন তিনি। ব্যাট করতে নেমেই পরের ওভারে জাদেজার শিকার হন ক্রেইগ উইলিয়ামস। ডাক মেরে বিদায় নেন তিনি।

এরপর জাদেজার দ্বিতীয় শিকার হন থিতু হয়ে ব্যাট করতে থাকা ওপেনার বার্ড। এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ২১ রান করে বিদায় নেন তিনি। ব্যাট করতে নেমে উইকেট হারান লফটি এটনও। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ব্যাট হাতে প্রতিরোধ গড়তে গেলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক এরাসমাস। অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ১২ রানে বিদায় নেন তিনি।

ব্যাটিং বিপর্যয়ে পড়া নামিবিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। জাদেজার তৃতীয় শিকার হয়ে জেজে স্মিতের ফেরার পর অশ্বিনের বলে ডাক মেরে সাঝঘরে ফেরেন জ্যান গ্রিনও। শেষপর্যন্ত লড়ে যাওয়া ডেভিড ভিসে ফিরেন বুমরাহর বলে। ২৫ বলে দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করে সাঝঘরে ফেরেন তিনি।

শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে দলকে উল্লেখযোগ্য সংগ্রহ এনে দেন জ্যান ফ্রাইলিঙ্ক ও রুবেন ট্রাম্পেলম্যান। ৭ বলে ১৫ রানের জুটি গড়েন তারা। নির্ধারিত ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৩২ রান। ফ্রাইলিঙ্ক ১৫ ও ট্রাম্পেলম্যান ১৩ রানে অপরাজিত থাকেন।

নামিবিয়ার দেওয়া লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩১ বলে অর্ধশতক তুলে নেন তিনি। ৫৯ বলে ৮৬ রানের জুটি গড়ার পর ফ্রাইলিঙ্কের বলে উইকেট হারান রোহিত শর্মা। ২ ছয় ও ৭ চারে ৩৭ বলে ৫৬ রান করে বিদায় নেন তিনি।

এরপর ব্যাট করতে নামা সূর্যকুমার যাদবকে নিয়ে ষোড়শ ওভারে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান রাহুল। ৩৫ বলে অর্ধশতক তুলে অপরাজিত থাকেন তিনি। অপরপ্রান্তে থাকা সূর্যকুমার অপরাজিত থাকেন ২৫ রানে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১