নারীর দেহকেই প্রাধান্য দেয়া হয় হলিউডে

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » নারীর দেহকেই প্রাধান্য দেয়া হয় হলিউডে

bodyপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে হলিউড প্রযোজক ও পরিচালক হার্ভে উইন্সটনের যৌন কেলেঙ্কারিতে বেশ নড়েচড়ে বসেছেন হলিউড তারকারা। হলিউডের নারী তারকারাও খোলস ছেড়ে বেরিয়ে এসে জানিয়েছেন নিজেদের অভিযোগ। আর সে উত্তাপেই নতুন করে ঘি ঢাললেন ‘থর’ ছবি খ্যাত অভিনেত্রী নাটালি পোর্ট্ম্যান।

ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মিরর-কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হলিউডে অভিনয়ের চাইতে নারী তারকাদের দেহকেই প্রাধান্য দেয়া হয় বেশি। তাই শোবিজে যৌনতা নিয়ে পুরুষের অসদাচরণগুলোকে স্বাভাবিকভাবেই মেনে নেন নাটালি। শুধু তাই নয়, হলিউডে এ পর্যন্ত তার সঙ্গে ১০০ বারেরও বেশি যৌন অসদাচরণের ঘটনা ঘটেছে বলেও জানান অস্কারজয়ী এ তারকা।

নিজের ঘটনা বলতে গিয়ে নাটালি বলেন, ‘হলিউডের একজন প্রযোজক তাকে একবার প্রাইভেট জেটে করে ঘুরার প্রস্তাব দেন। কথা ছিল সেই জেটটিতে আরো লোকজন থাকবে। কিন্তু পরবর্তীতে তিনি দেখতে পান শুধু তাকেই প্রস্তাব দেয়া হয়েছিল এবং জেটটিতে একটি বিছানা করা ছিল। এমন অসংখ্যা ঘটনা ঘটেছে তার হলিউড ক্যারিয়ারে।’

১৯৯৪ সালে মাত্র ১২ বছর বয়সে ‘দ্য প্রফেশনাল’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে এ তারকার। ‘দ্য প্রফেশনাল’ ছবিতে ক্ষুদে তারকা হিসেবে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান এ তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০