নাহি অ্যালুমিনিয়ামের আবেদন শেষ ৩ অক্টোবর

প্রচ্ছদ » Uncategorized » নাহি অ্যালুমিনিয়ামের আবেদন শেষ ৩ অক্টোবর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : নির্ধারিত পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া নাহি অ্যালুমিনিয়াম লিমিটেডের আবেদন আগামী ৩ অক্টোবর, মঙ্গলবার শেষ হবে। এর আগে কোম্পানিটির আবেদন ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও’র অনুমোদন দেওয়া হয়।

কমিশন সূত্রে জানা গেছে, আইপিও’র মাধ্যমে নাহি অ্যালুমিনিয়াম লিমিটেড পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩৩ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৮ পয়সা।

আর ৯ মাসে অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ শেষে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা। এসময় এনএভি হয় ১৪ টাকা ৬২ পয়সা।

সূত্র জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০