নাহী অ্যালুমিনিয়ামের আইপিও অনুমোদন : বাজার থেকে তুলবে ১৫ কোটি টাকা
প্রচ্ছদ » Uncategorized » নাহী অ্যালুমিনিয়ামের আইপিও অনুমোদন : বাজার থেকে তুলবে ১৫ কোটি টাকাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। ২৭ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুঁজিবাজারে থেকে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে নাহী অ্যালুমিনিয়াম। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে প্রতিটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
জানা যায়, ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৩ টাকা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২.৭৮ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।








