নাহী অ্যালুমিনিয়ামের আইপিও লটারির ড্র ২৩ অক্টোবর

প্রচ্ছদ » Uncategorized » নাহী অ্যালুমিনিয়ামের আইপিও লটারির ড্র ২৩ অক্টোবর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের আইপিও লটারির তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ অক্টোবর সকাল ১০ টায় আইডিইবি ভবন,কাকরাইল,ঢাকায় এ কোম্পানির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হবে।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ কোম্পানির আইপিও আবেদন জমা নেয়া হয়।

জানা যায়, কোম্পানিটি বাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার (প্রতিটি শেয়ার ১০ টাকা করে) ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর এ টাকা ব্যবসা সম্প্রসারণ, নতুন ম্যাশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে।

এর আগে গত ২৭ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬০৮তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন হয়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ব্যাঙ্কো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি:।

কোম্পানি সূত্রে জানা যায়, জুলাই, ২০১৬ থেকে মার্চ, ২০১৭ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৬২ টাকা। যা ৩০ জুন, ২০১৬ শেষে ছিল ১২.৭৮ টাকা।

আলোচিত সময়ে কোম্পানিটির টার্নওভার হয়েছে ৩৯ কোটি ৮৮ লাখ টাকা। কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৬ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৮৪ টাকা। ইপিএস এর আগের বছর একই সময়ে ছিল ১.৬৪ টাকা। এদিকে জানুয়ারি থেকে মার্চ ২০১৭ পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ০.৬৫ টাকা যা এর আগে ছিল ০.৪৪ টাকা। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৩ টাকা।

৯ মাসে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১.৮০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৭.২০ টাকা।

কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৩৩ কোটি টাকা যা ৩ কোটি ৩০ লাখ শেয়ারে বিভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১