না.গঞ্জের ফতুল্লায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রচ্ছদ » Uncategorized » না.গঞ্জের ফতুল্লায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

raper picপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নুরুন্নবী (২২) নামে এক শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ধর্ষণের দু’দিন পর ওই ছাত্রীর মা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লার নন্দলালপুর উত্তর মহল্লার সালাউদ্দিনের ছেলে নুরুন্নবী বাসায় এসে অভিযোগকারীর কিশোরী মেয়েকে আরবি পড়াতেন এবং প্রায় সময় ওই কিশোরীকে কু-প্রস্তাব দিতেন নুরুন্নবী। গত ২৪ আগস্ট বেলা ১১টায় নুরুন্নবী ফতুল্লার পাগলার নয়ামাটি এলাকায় তার মালিকানাধীন নুর কম্পিউটার নামে একটি দোকানে ডেকে নিয়ে যান। এরপর সেখানেই তাকে ধর্ষণ করে পালিয়ে যান নুরুন্নবী। বিষয়টি কিশোরী তার মাকে দু’দিন পর জানান।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে। এর আগে তার করানো ভাইরাস চেষ্টা চলছে এবং শিক্ষক নুরুন্নবীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০