না ফেরার দেশে ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিংয়ের সিইও নিয়ন
প্রচ্ছদ » সারাদেশ » না ফেরার দেশে ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিংয়ের সিইও নিয়ন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের ২২৭নং ট্রেকহোল্ডার ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ৪৩নং ট্রেকহোল্ডার ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামিয়াব আফ্রাহিম নিয়ন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি’র রাজিউন।
গতকাল রাত ১০ টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৩৯ বছর। আজ সকাল ৯ টায় তার নিজ কর্মস্থল ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানির অফিস এ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে তার নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী পরিজনসহ তিন ছেলে রেখে গেছেন।








