না ফেরার দেশে এমপি মঈন উদ্দীন খান বাদল

প্রচ্ছদ » স্বাস্থ্য » না ফেরার দেশে এমপি মঈন উদ্দীন খান বাদল

Mp badolপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম–৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল আর নেই। ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)।

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই মনির উদ্দীন খান।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় মৃত্যুবরণ করেন তিনি।

দ্রুত সময়ের মধ্যে মরহুমের মরদেহ বাংলাদেশে আনা হবে বলে তার পরিবার জানিয়েছে।

আ/ব/সি/৭ নবেম্বর ২০১৯ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০