না ফেরার দেশে বিএসইসির সাবেক কমিশনার বালা
প্রচ্ছদ » Uncategorized » না ফেরার দেশে বিএসইসির সাবেক কমিশনার বালাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক :পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার অধ্যাপক ড. স্বপন কুমার বালা নেই। বিএসইসির কমিশনার ড. শেখ শাসসুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বালা এদিন দুপুর সাড়ে বারোটার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
অধ্যাপক স্বপন কুমার বালা ২০১৩ সালে তিন বছরের জন্য ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তবে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ রূপান্তরিত হওয়ার পর সিইও পদটি এমডি পদে রূপান্তরিত হলে বালাও ডিএসইর এমডি হন। তিন বছর দায়িত্ব পালনের পর ডিএসইর এমডি পদে স্বপন কুমার বালার মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ১২ এপ্রিল।
এরপরে স্বপন কুমার বালা বিএসইসিতে চার বছর কমিশনারের দায়িত্ব পালন করেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২২ ডিসেম্বর , ২০২১।








