নিউইয়র্কে ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ৪০ তারকা

প্রচ্ছদ » Uncategorized » নিউইয়র্কে ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ৪০ তারকা

tarokaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নিউইয়র্কের শেরাটন আটলান্টিক সিটি কনভেনশন সেন্টারে ১৭ এপ্রিল শো-টাইম মিউজিক-এর ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’র ১৭তম আসর বসতে যাচ্ছে। ২০০২ সাল থেকে বর্হিবিশ্বের সর্বাধিক জনপ্রিয় এই অনুষ্ঠানটি প্রবর্তন করেন শো-টাইম মিউজিক। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক এওয়ার্ডস এর টাইটেল স্পন্সর উৎসব ডট কম এবং হিলসাইড হোন্ডা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠানটি শুরু হবে।

শো-টাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম বলেন, ‘আজকে আমি আনন্দে সঙ্গে ঘোষণা করতে যাচ্ছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস এর ১৭তম আসরের। সত্যি দেখতে দেখতে ১৬টি বৎসর পার হয়ে গেল। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যায় ৭টা। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতির সব কাজ সম্পন্ন। বাংলাদেশ এবং বর্হিবিশ্বের প্রায় চল্লিশ জন তারকা শিল্পী এই অনুষ্ঠানে অংশ নিবেন। ’

এই অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে নিউইয়র্ক পৌঁছে গিয়েছেন সকলেই। গেলো ১৫ তারিখে নিউইয়র্কের উদ্দেশ্যে পাড়ি জমান আব্দুন নূর সজল, সাজু খাদেম, পিয়া বিপাশা, রুমানা মোর্শেদ কনকচাঁপা, ফকির আলমগীর, কলকাতার পায়েল মুখার্জি ও আরো অনেকে।

এই আসরে এস আই টুটুল, নুসরাত ফারিয়া,মাহিয়া মাহি, দেবাশীষ বিশ্বাস, বৃষ্টি ইসলাম, নাদিয়া আহমেদ, নুসরাত ইমরোজ তিশা,আনিকা কবির শখ প্রমুখ উপস্হিত থাকবেন বলেও জানা যায়। সেই সঙ্গে বলিউড এবং ঢালিউডের জনপ্রিয় নৃত্য শিল্পী ও ফ্যাশন মডেলরাও থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০