নিউইয়র্কে মুসলিমদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা : আটক ৪

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » নিউইয়র্কে মুসলিমদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা : আটক ৪

new yorkপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একটি মুসলিম কমিউনিটির বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগে নিউইয়র্কে এক কিশোরসহ চারজনকে আটক করা হয়েছে। মুসলিমদের একটি ছোট গোষ্ঠীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল তারা।

একই সঙ্গে তাদের বিরুদ্ধে হাতবোমা ও অস্ত্রশস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। ইসলামবার্গ সম্প্রদায়ের ওপর হামলার ষড়যন্ত্র করছিলেন তারা। এই সম্প্রদায়টি আশির দশকে পাকিস্তানি এক ধর্মীয় নেতা প্রতিষ্ঠা করেছিলেন।

ইসলামবার্গ গোষ্ঠীকে নিয়ে অনেকদিন ধরেই নানা কথা বলা হচ্ছিল। এই সম্প্রদায়কে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্প বলে নানাভাবে আক্রমণের চেষ্টা করা হচ্ছে। আটক তিন ব্যক্তিকে বুধবার আদালতে তোলার কথা রয়েছে।

তদন্তকারীরা বলছেন, আটক কিশোরের বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং আরও বিভিন্ন জায়গা থেকে অন্তত ২৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিউইয়র্ক রাজ্যে গ্রীস শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলে এ বিষয়ে কথা বলার সময় অন্যরা শুনে ফেলে এবং তার ভিত্তিতেই পরে তদন্ত শুরু হয়। ইসলামবার্গ কমিউনিটি বিংহ্যামটন শহরের কাছে ক্যাটস্কিল পর্বতের পশ্চিমে বসবাস করে।

মূলত আফ্রিকান-আমেরিকান একটি গ্রুপ নিউইয়র্ক থেকে সরে সেখানে বসতি গড়ে। এর আগে ২০১৭ সালে এই সম্প্রদায়ের একটি মসজিদ পুড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে একজনকে কারাদণ্ড দিয়েছিল আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০