নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি

প্রচ্ছদ » জাতীয় » নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি

foreign ministerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ড ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ডেকে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সেখানে যদি কোনো বাংলাদেশি ভ্রমণ করতে চায় আমরা তাদের বলবো আপনারা সেটি বিশেষ বিবেচনায় সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে নিহতদের পরিচয় পাওয়া বাংলাদেশিদের লাশ ফিরিয়ে আনতে ও স্বজনদের হাতে তুলে দিতে প্রতিটি পরিবারের একজন সদস্যকে নিউজিল্যান্ড নিয়ে যাওয়া হবে। নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকেই তাদের এ খরচ বহন করা হবে। তারা চাইলে লাশ দেশে নিয়ে আসতে পারবেন।

তিনি জানান, ক্রাইস্টচার্চে ১৫০ জনের মতো বাংলাদেশি রয়েছেন। আমাদের তিনজন কর্মকর্তা সেখানে পরিশ্রম করে যাচ্ছেন। কোথাও কোনো কমতি নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় নিহত বাংলাদেশিরা হলেন- সিলেটের ফরিদ আহমেদের স্ত্রী গোলাপগঞ্জের হুসনে আরা আহমেদ (৪২), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আবদুস সামাদ (৬৬), চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মোজাম্মেল হক (৩০) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ওমর ফারুক (৩৫) এবং নরসিংদীর জাকারিয়া ভুঁইয়া (৩৬)।

তিনি বলেন, শাওন নামের একজন নিখোঁজ রয়েছেন। এ সংখ্যা আরও বাড়ার শঙ্কাও রয়েছে। আহতদের মধ্যে শেখ হাসান রুবেলের অবস্থা বিপদমুক্ত। এছাড়া আহত লিপির অবস্থা সংকটাপন্ন। তার আরও একটি অপারেশন করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০