নিউ লাইন ক্লোথিংসের আইপিও লটারির ড্র ২৪ মার্চ

প্রচ্ছদ » Uncategorized » নিউ লাইন ক্লোথিংসের আইপিও লটারির ড্র ২৪ মার্চ

new line clothingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুজিঁবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।

কোম্পানি সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওইদিন সকাল ১০ টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে।

এরআগে কোম্পানিটির আইপিওতে ১৮ থেকে ৩ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

নিউ লাইন ক্লোথিংস আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা এবং সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২০ টাকা ৫২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০