নিউ লাইন ক্লোথিংসের শেয়ারের অস্বাভাবিক দাম

প্রচ্ছদ » Uncategorized » নিউ লাইন ক্লোথিংসের শেয়ারের অস্বাভাবিক দাম

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : প্রায় তিন মাস ধরে অনেকটা টানা বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দাম। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

এ জন্য মঙ্গলবার (২৯ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।

ডিএসই জানিয়েছে, নিউ লাইন ক্লোথিংসের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ২৮ জুন কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে- সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে, তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১১ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম ছিল ১৩ টাকা ৫০ পয়সা। যা টানা বেড়ে ২৮ জুন লেনদেন শেষে দাঁড়ায় ৩০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ তিন মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১২৭ শতাংশ।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। আর ২০২০ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১