নিকের বন্ধুদের পাত্তাই দিইনি: পরিণীতি

প্রচ্ছদ » Uncategorized » নিকের বন্ধুদের পাত্তাই দিইনি: পরিণীতি

porinityপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দু’জনেও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সম্পর্কে তারা কাজিন। বোনের বিয়েতে হাজির হবেন না সেটা কী হয়! চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে তাই সেজেগুজেই হাজির হয়েছিলেন পরিণীতি চোপড়া। বিয়ে বাড়িতে বর নিক জোনসের বন্ধুরাও পরিণীতির সঙ্গে ফ্লার্ট করতে ছাড়েনি। এ কথা পরিণীতি নিজেই জানিয়েছেন।

জোধপুরের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়ঙ্কার বিয়ের আসর। পরিণীতির আদরের মিমি দিদি হলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি এক চ্যাট শোতে হাসতে হাসতে পরিণীতি বলেন, ‘মিমি দিদির বিয়েতে নিকের বন্ধুরা লাইন মারছিল। কিন্তু আমি প্রশ্রয় দিইনি। বিয়ে যদি কখনও করি, সেজন্য তৈরি হতে হবে। এখনও আমি বিয়ের জন্য তৈরি নই।’

এই বলিউড সুন্দরী জানান, বোনদের মধ্যে প্রিয়াঙ্কাই প্রথম বিয়ে করলেন। তাও ৩৬ বছর বয়সে। ফলে তার এখনও কম করে হলেও হাতে ছয় বছর সময় রয়েছে। এছাড়াও চোপড়া পরিবারের সিনিয়ররাও নাকি মেয়েদের বিয়ের জন্য কোনো চাপ দেন না। ফলে যখন নিজের মনে হবে, তখনই বিয়ে করবেন বলে জানিয়েছেন পরিণীতি।

সূত্র: জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০