নিত্যপণ্যের বাজারে অভিযান, ৬৫ প্রতিষ্ঠানকে জ‌রিমানা‌

প্রচ্ছদ » Uncategorized » নিত্যপণ্যের বাজারে অভিযান, ৬৫ প্রতিষ্ঠানকে জ‌রিমানা‌

peajপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও নকল, ভেজাল প্রতিরোধে সারাদেশে ৬৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ সা‌ড়ে ৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়ে‌ছে।

‌রোববার (২০ সে‌প্টেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলায় অভিযান করে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্দেশনায় রাজধানীর কারওয়ান বাজার, রায়ের বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, হাতিরপুল বাজার, পলাশী বাজার, নিউমার্কেটে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মাগফুর রহমান।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৬টি টিম বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

তদারকিকালে পেঁয়াজ, আদা, আলু ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না- তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৬৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ সা‌ড়ে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে পেঁয়াজের মূল্য কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সেই সঙ্গে অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করার জন্য ভোক্তাসাধারণকে অনুরোধ করা হয়।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১