নিবন্ধন পরিদফতরের ১৬ সাব-রেজিস্ট্রারকে পদায়ন, বদলি ১৮

প্রচ্ছদ » জাতীয় » নিবন্ধন পরিদফতরের ১৬ সাব-রেজিস্ট্রারকে পদায়ন, বদলি ১৮

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন পরিদফতরের ১৬ সাব-রেজিস্ট্রারকে নিয়োগের পর প্রথম পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ১৮ সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।

রোববার আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে দুটি আদেশ জারি করা হয়েছে। বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১৫ অক্টোবর নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

আদেশে সাব-রেজিস্ট্রার রতন অধিকারীকে নেত্রকোনার কমলকান্দা এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে দুর্গাপুর, পার্থ প্রতীম মুখর্জ্জীকে সাতক্ষীরার সখিপুর, তিথি রানী মন্ডলকে রাজশাহীর বাঘা, শহিদুল ইসলামকে দিনাজপুরের কাহারোল, মো. মামুন শিকদারকে বরগুনার পাথরঘাটা, ইফতেখারুল ইসলামকে পিরোজপুরের ইন্দুরকানী, মো. মকছু মিয়াকে কুষ্টিয়ার কুমারখালী, এস এম শাহেদুল ইসলামকে বাগেরহাটের চিতলমারী, তাজনুভা জান্নাতকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, মো. সিরাজুল হককে নেত্রকোনার মদন, সঞ্জয় বড়ালকে পঞ্চগড়ের দেবীগঞ্জ, ধীরাজ সাহাকে গাইবান্ধার সাদুল্লাপুর, মোহাম্মদ নুরুল হককে দিনাজপুরের বোচাগঞ্জ, প্রতীম মন্ডলকে ঠাকুরগাঁওয়ের টুনিরহাট এবং আবদুল্লাহ্ আল মামুনকে ঠাকুরগাঁওয়ের লাহিড়ীহাটে পদায়ন করা হয়েছে।

এছাড়া রিপন চন্দ্র মন্ডলকে নেত্রকোনার কমলকান্দা থেকে বগুড়ার ধুনট, মো. মোজাম্মেল হক তালুকদারকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে নেত্রকোনার কেন্দুয়া, গোলাম সারোয়ারকে নেত্রকোনার দুর্গাপুর থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জ, অঞ্জু দাসকে কুষ্টিয়ার মিরপুর থেকে বাগেরহাটের ফকিরহাট, মো. আনোয়ার হোসেনকে বাগেরহাটের ফকিরহাট থেকে কুষ্টিয়ার মিরপুর, আবু তাহের মো. মোস্তফাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চট্টগ্রামের সাতকানিয়া, শরীফ তোরাফ হোসেনকে সিরাজগঞ্জ সদর থেকে যশোর সদর, মো. মাসুমকে পিরোজপুরের ইন্দুরকানী থেকে বরগুনার আমতলী, মো. ইমরুল হাসানকে বাগেরহাটের চিতলমারী থেকে মেহেরপুরের গাংনী, শংকর কুমার ধরকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে হবিগঞ্জের বানিয়াচং, রফিকুল আলমকে যশোরের চৌগাছা থেকে মেহেরপুর সদর, নারায়ন মন্ডলকে সাতক্ষীরার সখিপুর থেকে যশোরের চৌগাছা, মো. মনিরুজ্জামানকে কুড়িগ্রাম সদর থেকে নওগাঁ সদর, কার্ত্তিক জোয়ারদারকে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে পটুয়াখালীর গলাচিপা, মো. রুহুল কুদ্দুসকে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ, মো.আব্দুর রশিদ মন্ডলকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহাদাৎ হোসেন সরদারকে পাবনার সদর থেকে নরসিংদীর পলাশ এবং মো. ইব্রাহীম আলীকে পাবনা সদর থেকে পঞ্চগড় সদরে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১