নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৪৬৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকার্যদিবসের তুলনায় ৪৮ কোটি ১১ লাখ টাকা কম। গতকার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ৫১৭ কোটি ১২ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ২৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯২৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১