নির্বাচনের দিনে ৭ বাসে আগুন, আতংকিত নগরবাসী

প্রচ্ছদ » Uncategorized » নির্বাচনের দিনে ৭ বাসে আগুন, আতংকিত নগরবাসী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ১৮ আসনের উপ-নির্রাবাচনের দিনে আজ জধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা ও শাহজাহানপুর এলাকায় ৭ টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে রাজধানী জোরে আতংক ছড়িয়ে পড়ে তবে পুলিশ বলছে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখবে।

এবিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, অগ্নিকাণ্ডের প্রথম সংবাদ পেয়েছি ১২টা ৩৫ মিনিটে।

দুপুর ২টা ২৮ মিনিটে নয়াবাজারে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের শেষ খবর পেয়েছি।

তিনি আরও জানান, শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে, প্রেসক্লাবের সামনে, গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় মোট ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে সবগুলোই নির্বাপণ করা হয়েছে। কোনো হতাহতের সংবাদ আমরা এখনো পাইনি।

এদিকে দুপুর পৌনে ২টার দিকে পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গুলিস্তানে রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল।

অন্যদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রেসক্লাবের সামনে ঘাটারচর টু চিটাগাং রোডে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রী পরিবহন বাসে আগুন লাগার বিষয়ে বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভাটারা এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। বারিধারা থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এ নিয়ে রাজধানীতে আলাদা স্থানে মোট ৭টি বাসে অগ্নিকাণ্ডের ঘটলো।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১