নিলামে নারী কেনাবেচার হাট!

প্রচ্ছদ » Uncategorized » নিলামে নারী কেনাবেচার হাট!

nariপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গ্রামের ইটভাটায় যৌনকার্যে কিংবা বিবাহের জন্য মহিলাদের কেনাবেচা চলে বলে অভিযোগ উঠেছে। এই বাজার বসে ভারতের উত্তর প্রদেশের সরুরপুর গ্রামে। স্বয়ং ওই গ্রামের স্থানীয়রাই এমন দাবি তুলেছেন।

চাঞ্চল্যকর এই ঘটনাটি প্রকাশ্যে আসে, সরুরপুর গ্রামের এক যুবকের আত্মহত্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে। জানা গেছে, দেশটির উত্তর প্রদেশের ওই গ্রামের মুকেশ নামের এক যুবক স্ত্রী অপহরণের পর আত্মহত্যা করেছিলেন। কিন্তু ঘটনার নেপথ্যে রয়েছে নারী পাচারচক্র।

সম্প্রতি এক তরুণীকে বিয়ে করেন মুকেশ। তবে তার পরিবারের দাবি , ওই তরুণীকে বিয়ে করেন নি মুকেশ, মূলত নিলামে কিনেছিলেন। প্রথমে ২২ হাজার টাকা দরে দাম হাঁকিয়েছিলেন তিনি। ১৫ হাজার ৫০০ টাকা দিয়ে তখন মেয়েটিকে ঘরে আনেন। বাকি টাকা পরে মিটিয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। মুকেশ মনু নামের এক এজেন্টের কাছ থেকে ওই মেয়েটিকে কিনে নেন।

৪ দিন পর মুকেশের বাড়িতে হাজির হোন মনু। টাকা পরিশোধ করতে না পারার জন্য মুকেশের নববধূকে তিনি তুলে নিয়ে যান বলে অভিযোগ পরিবারের। এদিকে স্থানীয়দের দাবি, গ্রামের ইটভাটায় মহিলাদের কেনাবেচা চলে। ওই দিন আরও ৩ মহিলাকে নিলামে বিক্রি করা হয়েছিলো। মনু নারী পাচারচক্রের সক্রিয় সদস্য বলেও দাবি তাদের। পুলিশ মনুর খোঁজ চালাচ্ছে বলেও থানা সূত্রে জানা যায়।

সূত্র: জি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১