নিশ্চিত ছিলাম, সাকিবের আউট হয়নি : শাদাব

প্রচ্ছদ » Uncategorized » নিশ্চিত ছিলাম, সাকিবের আউট হয়নি : শাদাব

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: গেল বুধবার ভারত ম্যাচের পর আবারো গতকাল রোববার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও আম্পায়ারের এক সিদ্ধান্ত গেল বাংলাদেশের বিপক্ষে। সাকিব আল হাসানের আউটে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তটা রীতিমতো আলোচনার জন্মই দিয়েছে। তবে সাকিবকে আউট করা পাকিস্তানি বোলার সেই শাদাব খান জানালেন, আমাদের সবার কাছে মনে হয়েছে আউটটা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম, আউট হয়নি।

গতকাল অ্যাডিলেডে প্রথম ইনিংস শেষে শাদাবকে কথা বলতে দেখা যায়। তখন তিনি বলেন, ‘আমার কাছে, আমাদের সবার কাছে মনে হয়েছে আউটটা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম, আউট হয়নি। সিদ্ধান্ত আম্পায়ারের, এর ওপরে কিছু বলার নেই।’

সাকিবকে আউট দেওয়ার কাজ করেছে আম্পায়ার। বোলাররা শুধু তাদের কাজ করেছে বলে জানালেন এই স্পিন অলরাউন্ডার। শাদাব বলেন, ‘বোলাররা তাদের কাজ করেছে। কন্ডিশন কাজে লাগিয়ে বোলাররা বল করেছে। সাকিবের বেলায় আম্পায়ার আউট দিয়েছে, অর্থাৎ এটি আউট ছিল।’

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ৭ নভেম্বর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১