নীলফামারীতে ফাঁস দিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

প্রচ্ছদ » Uncategorized » নীলফামারীতে ফাঁস দিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

fashপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রবিউল ইসলাম (৫৫) নামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার বড়ভিটা শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

জলঢাকা উপজেলার কলেজপাড়ার নিজবাসায় আজ (বুধবার) সকালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

রবিউল ইসলামের বাড়ি জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলীডাঙ্গা গ্রামে। বাবার নাম আবুল হোসেন।

এলাকাবাসী জানান, রবিউল ইসলামের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বড় মেয়ে একটি প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রী, আর ছোট ছেলে এবার এইচএসসি পরীক্ষা দেবে। ছোট ছেলের লেখাপড়ার কারণে স্ত্রী জেলার সৈয়দপুর শহরে থাকেন। রবিউল ইসলাম জলঢাকায় একাই থাকতেন। তবে বাসার পৃথক দুই ইউনিটে দুটি পরিবার ভাড়া থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজও সকাল ৬টায় রবিউল ইসলামকে বাড়ির বাইরে হাঁটাহাঁটি ও মোবাইলে কথা বলতে দেখেছেন তারা। এরপর তিনি বাসায় ঢোকেন।

তারা আরও জানান, সকাল সাড়ে ৭টার দিকে গৃহকর্মী নাস্তা বানাতে এসে দেখেন রবিউল ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন। ঘরের দরজা-জানালা খোলাই ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে আসে।

পরে রবিউল ইসলামের স্ত্রী ও গ্রামের বাড়ি থেকে বাবা ও ভাইসহ অন্যরা আসার পর তাদের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশের জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০