নোয়াখালীতে নিজ ঘরে ধর্ষণের শিকার শিশু, আটক ১

প্রচ্ছদ » Uncategorized » নোয়াখালীতে নিজ ঘরে ধর্ষণের শিকার শিশু, আটক ১

Rape_Childপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে ধর্ষণের শিকার হয়েছে এক দরিদ্র জেলের (৯) বছর বয়সী মেয়ে।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উড়িরচরের চর আমজাদ আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এর আগে, একই দিন সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয় এলাকাবাসী।

আটক জয়নাল (২০) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদ আদর্শ গ্রামের আবদুস সাত্তার খোকনের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানান, রোববার দিবাগত রাতে নির্যাতিতা শিশুর মা-বাবা তার ছোট ভাইকে নিয়ে হাসপাতালে ছিলেন। এ সুযোগে ওই দিন রাত ৩টার দিকে একই এলাকার প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল (২০) ওই শিশুর মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ করে।

পরে নির্যাতিতা শিশু এবং তার ছোট ভাই ঘটনাটি স্থানীয়দের জানালে এলাকাবাসী তাকে আটক করে।

ওসি আরিফুর রহমান আরও জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০