নৌকার লিফলেট বিতরণ নিয়ে হামলায় প্রবাসী খুন

প্রচ্ছদ » Uncategorized » নৌকার লিফলেট বিতরণ নিয়ে হামলায় প্রবাসী খুন

sylhetপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে কাওছার আহমদ (৩৫) নামের এক কুয়েতপ্রবাসী খুন হয়েছেন। তিনি ওই ইউনিয়নের নলকট গ্রামের মাহমদ আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী ড. একে আবদুল মোমেনের লিফলেট বিতরণের জের ধরে হামলার ঘটনা ঘটে। রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত দুই মাস পূর্বে কাওছার ছুটিতে দেশে আসেন। এক ছেলে এক মেয়ে সন্তানের জনক কাওছারের দুই ভাই-ই বোবা। পরিবারের লোকজন তার রোজগারের ওপর নির্ভরশীল ছিলেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর নূর জানান, বৃহস্পতিবার বিকেলে সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড. মোমেনের নৌকার সমর্থনে লিফলেট বিতরণ করতে নলকট গ্রামের বারিক মিয়ার বাড়িতে প্রবেশ করেন কাওছার। নৌকার লিফলেট নিয়ে বাড়িতে প্রবেশের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে সেখানে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মৃত্যু হয়।

নিহতের ভাই জামাল আহমদ জানান, তার ভাইকে বারিক এবং তার ভাই-ভাতিজাসহ অন্যরা মিলে মাথায় কিল-ঘুষিসহ ব্যাপক মারধর করে। একপর্যায়ে নাকে-মুখে এবং কানে রক্তক্ষরণ হয়ে কাওছার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তবে গ্রামের অপর একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে গ্রামে একটি গরু হারানোকে কেন্দ্র করে একই গ্রামের বারিকের সঙ্গে কাওছারদের বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার এ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান কাওছার।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ হারুন-উর-রশীদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, কাওছার নৌকার সমর্থক ছিলেন। আর যারা হামলা করেছে, তারা বিএনপি সমর্থক। নির্বাচনকে কেন্দ্র হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এছাড়া তাদের মধ্যে পূর্বশত্রুতাও রয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০