নৌকা ১৪৭৫৪, ধানের শীষ ৭৫২৯
প্রচ্ছদ » Uncategorized » নৌকা ১৪৭৫৪, ধানের শীষ ৭৫২৯
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে ১৪৭৫৪ ভোট পেয়ে এগিয়ে আছে।
আপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫২৯ ভোট।
এর আগে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়।
দলীয় প্রতীকের এ নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেকের মূল প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া লাঙল প্রতীকে জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান মুশফিক, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিজানুর রহমান বাবু ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হক মেয়র পদে লড়ছেন।
রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী জানান, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। সিটির ২৮৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। এছাড়াও কয়েকটি কেন্দ্রের-ভেতরে বাইরে গোলযোগ, অনিয়ম, এজেন্টদের বাধা ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে
সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুছ আলী বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে।
এ নির্বাচনের দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিয়েছেন ভোটাররা। সেখানে কোনো ত্রুটি হয়নি। ভোটাররাও ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করলেও আওয়ামী প্রার্থী তা অস্বীকার করেছেন।








